রাসূলুল্লাহ ﷺ এর প্রশংসা
الصلاة والسلام عليك يا رسول الله
তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব, যাঁর চরিত্র ছিল পরিপূর্ণ নৈতিকতার প্রতীক।
“তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে সর্বোত্তম চরিত্রের অধিকারী।” - (সহীহ বুখারী)
সায়্যিদুল ইস্তেগফার
اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ.
উচ্চারণ:
আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা ‘আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আউযু বিকা মিন শাররি মা সোনাতু, আবু’ লাকা বি-নিঅমাতিকা ‘আলাইয়া, ওয়া আবু’ লাকা বিখাতিয়াতি, ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আনতা।
অর্থ:
হে আল্লাহ! আপনিই আমার রব, আপনি ছাড়া কোন সত্য উপাস্য নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার দাস। আমি যথাসাধ্য আপনার সাথে কৃত ওয়াদা ও প্রতিশ্রুতিতে অবিচল থাকার চেষ্টা করি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আমি আপনার প্রতি স্বীকার করছি যে, আপনি আমাকে যে অনুগ্রহ করেছেন তা সত্য, এবং আমি আমার পাপ স্বীকার করছি। তাই আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া পাপ ক্ষমা করার কেউ নেই।
Comments
Post a Comment