বাবা ও ছেলের গল্প 👨👦 বাবা ছেলেকে বললেন — “শোন বাবা, আগে নতুন বউকে গরুর গাড়িতে নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন? যাতে সবাই বুঝে নেয়, বাড়িতে একজন রাজরানিকে আনা হচ্ছে, কোনো সাধারণ মেয়ে নয়। সে যেন জীবনভর এই সম্মান নিয়ে থাকতে পারে — এ দায়িত্ব তোর। তুই জানিস, বউ যখন প্রথমবার পালকিতে ওঠে, তখন কী করে? সে কাঁদে। এই কান্না শুধু ফেলে আসা মা-বাবার জন্য নয় — এই কান্না হয় ভবিষ্যতের অজানা শঙ্কায়, নতুন জীবনের দ্বিধায়। তোর কাজ একটাই — এই কান্না যেন তার জীবনের শেষ কান্না হয়, তা নিশ্চিত করা। এরপর সে কাঁদবে আর মাত্র দুইবার — ১. মা হওয়ার আনন্দে, ২. তুই মারা গেলে, তোর শোকে। মাঝে যা কিছু আসবে — দুঃখ, কষ্ট, অভিমান — সবার আগে তুই হবি তার চোখের অশ্রু মুছিয়ে দেওয়ার হাত। জানিস বাবা, একজন স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় কীসে? স্বামীর খারাপ ব্যবহারে। আমি স্বীকার করি, আমি রাগী মানুষ। তবুও, কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি। কারণ, বিয়ে মানে শুধু একসঙ্গে থাকা নয় — বিয়ে মানে একটা মেয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে ন...
মো সাইফুজ্জামান শাওন পরিচালিত এই ব্লগটি একটি সর্ববিষয়ক (All-in-One) তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে জীবনের প্রতিটি দিক সহজভাবে তুলে ধরা হয়। এখানে পাওয়া যায় অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং, ব্লগিং, টেকনোলজি, শিক্ষা, ইসলামিক জ্ঞান, স্বাস্থ্য, বিজ্ঞান ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্য। আমাদের লক্ষ্য হলো এমন জ্ঞান ও অনুপ্রেরণা দেওয়া, যা বাস্তব জীবনে কাজে লাগে এবং সফলতার পথে এগিয়ে নেয়।